• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন গাজীপুর বাসনে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সনদ ও নগদ অর্থ বিতরণ অ্যাড. মিজানুর রহমান (এপিপি) সড়ক দুর্ঘটনায় নিহত গাজীপুরে ভবানীপুর এলাকার ব্রিজের নিচ থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার গাজীপুরে কড্ডা এলাকায় জমি দখল, সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের প্রাইভেটকার থেকে ২ লাখ ২০ হাজার টাকা নেওয়া ও হামলার অভিযোগ ব্রিকস সম্মেলন উপলক্ষে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা ছাত্রলীগ নেতাকর্মীদের হয়রানি করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাছির মোড়লের জিএমপিতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আউটলেট প্যাথলজি ল্যাব উদ্বোধন

গাজীপুর বাসনে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ১১৮ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগ।
জিএমপি সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মনিরুজ্জামান ও এসআই (নিঃ) মো. খালেকুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। বাসন থানাধীন মোঘরখাল এলাকায় নিউ আশি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উত্তর পাশে বাইপাস-চিটাগাং রোডের দুই পাশের মহাসড়কের মাঝখানে ফাঁকা জায়গায় অভিযান চালানো হয়।
এ সময় মাদকদ্রব্য ইয়ারাবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার অভিযোগে মোসা. রুমা আক্তার (৪০)-কে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর রক্ষিত পলিথিনে মোড়ানো মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার রুমা আক্তার নরসিংদী জেলার রায়পুরা থানার লোচনপুর এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মো. মুকুল হোসেন। পিতা মৃত নুরুল হক এবং মাতা ফাতেমা আক্তার।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বাসন থানায় মামলা নং-২৩, তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৬ রুজু করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণি ১৯(খ) ধারায় করা হয়েছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়।
অভিযানটি মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব অশোক কুমার পাল পিপিএম-এর নির্দেশনায় পরিচালিত হয়।


More News Of This Category
bdit.com.bd