• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত

গাজীপুর বাসনে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

গাজীপুর প্রতিনিধি / ৩৬০ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন দিঘিরচালা এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, বাসন ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইফুল (ওরফে “কেরেট সাইফুল”) এলাকায় নিজেকে বাসন থানা পুলিশের সোর্স হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করেন। তাদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের আরও দাবি, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অতীতে হত্যা, ছিনতাই ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে জানানো হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে এলাকায় মাদকের বিস্তার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে তারা জানিয়েছেন।

স্থানীয়রা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই করা হোক। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

এ বিষয়ে বাসন থানার দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।


More News Of This Category
bdit.com.bd