• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- মোঃ সেলিম রেজা। গাজীপুরের নবনির্বাচিত সংসদ সদস্য মেয়র মুজিবুর রহমানকে গাজীপুর মহানগর কড্ডা ১৩ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনা ‎গাজীপুর জেলা পরিষদ ফিরেছে নতুন রূপে, সৃজনশীল নেতৃত্বে প্রশংসিত প্রধান নির্বাহী কর্মকর্তা গাজীপুরে দৈনিক বাংলাদেশ সমাচারের ক্রাইম রিপোর্টারের উপর সন্ত্রাসী হামলা দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী গাজীপুর কাউলতিয়া ইউনিয়ন-এ অবৈধ মাটি কাটায় ফসলি জমি ও নদী হুমকির মুখে কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির নেতা সাইজুদ্দিন আহমেদ: নির্যাতন পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার জাহাজী শ্রমিক নেতা গোলাম কিবরিয়া মিয়াজীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংগঠনের তীব্র প্রতিবাদ ওয়ার্ড সংসদ ও চার নির্মাণের আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখছেন, আতিকুল ইসলাম দেশের মাদক নির্মূলে আইজিপি কে নির্দেশ-প্রধানমন্ত্রী।

‎গাজীপুর জেলা পরিষদ ফিরেছে নতুন রূপে, সৃজনশীল নেতৃত্বে প্রশংসিত প্রধান নির্বাহী কর্মকর্তা

মোঃ ইব্রাহীম খলিল,বিশেষ প্রতিনিধি : / ৫৯ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

মোঃ ইব্রাহীম খলিল,বিশেষ প্রতিনিধি :


গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম গত ১৫ ডিসেম্বর ২৫ ইং এ দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিষ্ঠানটিকে একটি নতুন আঙ্গিকে সাজাতে কার্যকর সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছেন। স্বল্প সময়ের মধ্যেই তার পরিকল্পিত পদক্ষেপ ও সৃজনশীল চিন্তাধারা জেলা পরিষদের কার্যক্রমে গতি এনেছে, যা ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে। ও

‎২৪ এর জুলাই আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ভাঙচুরে জেলা পরিষদ প্রাঙ্গণের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই ধ্বংসস্তূপকে অবহেলা না করে প্রধান নির্বাহী কর্মকর্তা সেখানে নতুন মাত্রা যোগ করেন। ভাঙা মোড়ালের এক পাশে গাজীপুর জেলার মানচিত্র এবং অপর পাশে বাংলাদেশের মানচিত্র শিল্পসম্মতভাবে ফুটিয়ে তুলে তিনি সেটিকে রূপ দেন একটি নান্দনিক প্রতীকীতে। এতে শুধু প্রাঙ্গণের সৌন্দর্যই বৃদ্ধি পায়নি, বরং ধ্বংসের স্থানে সৃজনশীল পুনর্গঠনের একটি বার্তাও পৌছে গেছে সবার কাছে। স্থানীয় বাসিন্দারা এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। ‎দায়িত্ব গ্রহণের পর মাত্র দুই সপ্তাহের মধ্যেই মোঃ নজরুল ইসলাম জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তনে সকল কর্মকর্তাদের এনেছেন। কর্মচারীদের আইডি কার্ড প্রদান, নতুন অফিস রেজিস্টার সংযোজনের মাধ্যমে দাপ্তরিক শৃঙ্খলা জোরদার, অফিস কম্পাউন্ডে গাজীপুর জেলা বাংলাদেশের মানচিত্র স্থাপন, দীর্ঘদিন ধরে বেহাত হয়ে যাওয়া মূল্যবান জমি উদ্ধারে উদ্যোগ ও রাজস্ব আদায়ের কার্যকর পদক্ষেপ, উল্লেখযোগ্য বকেয়া পরিশোধ, নতুন ভবন, জেলা পরিষদের আওতায় থাকা মার্কেট, হাট ঘাট পূনরউদ্ধারসগ কর্মচারীদের পদোন্নতির প্রক্রিয়া শুরু এবং প্রকল্প ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো- সব মিলিয়ে জেলা পরিষদের কর্মকাণ্ডে এসেছে নতুন গতি ও স্বচ্ছতা।
‎প্রশাসনের অভ্যন্তরে দায়িত্ববোধ ও কর্মস্পৃহা বাড়ানোর পাশাপাশি জেলা পরিষদকে জনবান্ধব ও কার্যকর প্রতিষ্ঠানে রূপ দেয়ার এই প্রচেষ্টা স্থানীয় পর্যায়ে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে গাজীপুর জেলা পরিষদ অচিরেই একটি আদর্শ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উদাহরণ হয়ে উঠবে।


More News Of This Category
bdit.com.bd