• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর চান্দনা চৌরাস্তায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক ও অপরাধ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন, শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি ৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবি প্রধান গাজীপুরের কোনাবাড়ীতে আইফোনসহ ৪৪টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ বাসন থানার বিশেষ অভিযানে পুলিশ আক্রান্ত ও মাদক মামলার ৫ আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা জোরদার মানবতাবিরোধী অপরাধের দায়ে ১৬ জনের ফাঁসির আদেশ ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভূমি অফিসের ৪ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

গাজীপুর চান্দনা চৌরাস্তায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক ও অপরাধ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রতিনিধি :

নৈতিক সমাজ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক ব্যবসা এবং সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) চান্দনা চৌরাস্তায় আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় সচেতন নাগরিকরাও অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, এলাকার কিছু আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক বেচাকেনা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সামাজিক পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এসব কর্মকাণ্ডের ফলে তরুণ সমাজ বিপথগামী হওয়ার ঝুঁকি বাড়ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

বক্তারা অবিলম্বে এসব অবৈধ কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে নিয়মিত অভিযান পরিচালনা, অপরাধীদের আইনের আওতায় আনা এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি সমাপ্ত করেন। এ সময় তারা একটি নৈতিক, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


More News Of This Category
bdit.com.bd