• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক

গাজীপুর গাছায় বিদেশি মদ ও ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ১০৮ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকা থেকে ২০ বোতল বিদেশি মদ ও ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল  রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
​

পুলিশ সূত্রে জানা গেছে, গাছা থানা এলাকায় কতিপয় মাদক কারবারি মাদক কেনাবেচা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২০ বোতল বিদেশি মদ এবং ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​
​ ২০ বোতল বিদেশি মদ এবং ৮৫ পিস ইয়াবা।
​ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
​গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেছে।


More News Of This Category
bdit.com.bd