• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
মোহাম্মদপুরে আইনজীবীর বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ পিচ্চি রাজার পলায়ন: নাওজোড় নয়, তাঁতীবাজার থেকে পালানোর তথ্য, গ্রেপ্তার ২ পুলিশ বাসনে মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচার অভিযোগ, মোরসালিনসহ কয়েকজনের নাম গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে হাসপাতাল থেকে চার বছরের শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, দুই ঘণ্টা পর উদ্ধার গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট গাজীপুর বাসনে কুখ্যাত ৫ জন ছিনতাইকারী গ্রেফতার পূবাইলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার খুচরা বাজারে ২২০০-২৩০০ টাকা এলপিজি, চাপে সাধারণ ক্রেতা টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার

গাজীপুর কাউলতিয়া ইউনিয়ন-এ অবৈধ মাটি কাটায় ফসলি জমি ও নদী হুমকির মুখে

ডেক্স রিপোর্ট / ৬০২ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

ডেক্স রিপোর্ট :

 

গাজীপুর সদর থানার অধীন কাউলতিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলছে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ। স্থানীয়দের দাবি, ফসলি জমি ও নদীর পাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে বিভিন্ন ইটভাটা, বাড়ি নির্মাণস্থল ও শিল্পকারখানায়।
এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাত থেকে ভোর পর্যন্ত ট্রাক ও ডাম্পারযোগে মাটি পরিবহন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এসব কার্যক্রমের সঙ্গেব সহ কাউলতিয়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পাতি নেতা আরও কয়েকজন জড়িত। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও রাজনৈতিক নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে প্রকাশ্যেই চলছে এ অবৈধ কর্মকাণ্ড। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এদিকে পরিবেশবিদরা বলছেন, ফসলি জমি ও নদী থেকে নির্বিচারে মাটি কাটার ফলে ভূমিক্ষয়, জলাবদ্ধতা এবং ভবিষ্যতে বন্যার ঝুঁকি বাড়তে পারে। কৃষকদের অনেকেই জানিয়েছেন, জমির উর্বরতা নষ্ট হলে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে। এ বিষয়ে
গাজীপুর সদর উপজেলার সংশ্লিষ্ট বিষয়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। ইউএনও আরও বলেন, “আইনি ব্যবস্থা চলমান রয়েছে। প্রয়োজনীয় ক্ষেত্রে আবারও অভিযান পরিচালনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। তবে এলাকাবাসী স্থায়ী সমাধানের জন্য নিয়মিত নজরদারি ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত অভিযান চালিয়ে অবৈধ মাটি কাটা বন্ধ করা হবে এবং পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া


More News Of This Category
bdit.com.bd