• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে হ্যান্ডক্যাপ পরা আসামি ছিনতাই ১৩ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবি প্রশাসকের কাছে দ্রুত কাজ দৃশ্যমান করার আহ্বান কাউন্সিলর পদপ্রার্থী তাজুল ইসলাম মিল্টনের কৃষি জমি ও জলাশয়ের জমিতে চলছে ‘এম্পায়ার সিটি’র রমরমা সাইনবোর্ড ব্যবসা, ক্ষুব্ধ স্থানীয় কৃষকরা হত্যার পর লাশ গুম: পিবিআইয়ের অভিযানে মা-ছেলেসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গাজীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পূবাইলে ছিকলিয়া হিন্দু কল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন গাজীপুর বাসনে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সনদ ও নগদ অর্থ বিতরণ

গাজীপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ২৮ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. মমিনুল ইসলাম মমিন ওরফে মমিন ওরফে সানিকে (৩৮) গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া-বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহানগর ডিবি পুলিশের উত্তর বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মমিনুল ইসলাম মমিন ওরফে মমিন ওরফে সানি কক্সবাজার জেলার টেকনাফ থানার কেকেপাড়া এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে।

গাজীপুর মহানগর ডিবি পুলিশের উত্তর বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার অশোক কুমার পাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি জিআর মামলায় মমিনুল ইসলাম ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আড়াইটার দিকে মহানগর ডিবি পুলিশের এসআই কামরুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাসন থানাধীন ভোগড়া-বাইপাস এলাকা থেকে মমিনুল ইসলাম মমিন ওরফে সানিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


More News Of This Category
bdit.com.bd