• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

গাজীপুরে হিজবুত তাওহীদ সহ সকল ভ্রান্তগোষ্ঠীর অপতৎপরতা রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজু হাসান :গাজীপুর প্রতিনিধি / ৯২ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

রাজু হাসান :গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরে সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে হিজবুত তোহিদ সহ সকল ভ্রান্ত গোষ্ঠী সমূহের তৎপরতা রোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ই মে শনিবার জয়দেবপুর বঙ্গোতাস অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পীর সাহেব দেওনা কাপাসিয়ার অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার । তিনি সম্মিলিত ওলামা পরিষদ কে বলেন আপনারা ও হিজবুত তাওহীদ যারা আছে তারা সংখ্যায় নগণ্য হলেও আমরা সবাই গাজীপুর মহানগরের বাসিন্দা, আমি ডিসি সাহেব ও এমপি সাহেব কে বলে এ সমস্যা নিরসনের চেষ্টা করব।আমি সঠিক পথে আছি ও সবসময় আপনাদের পাশে থাকব।অপরদিকে সভাপতির বক্তব্যে বলেন দেশে যখন আমরা কান্তি শৃঙ্খলার সব অবস্থানে আছি তখন হিজবুত তাওহীদ সহ কিছু ভ্রান্ত জনগোষ্ঠী শান্তি শৃঙ্খলা বিনষ্টের পায়তারা করছে।ওরা যদি প্রমাণ দিতে পারো সঠিক তাহলে অবশ্যই আমরা তাদের পাশে থাকব। সভায় আরও বক্তব্য রাখছেন গাজীপুর মহানগর জাতীয় ইমাম সমিতির নব নির্বাচিত সভাপতি আব্দুর রহিম আল মাদানী, সাধারণ সম্পাদক গাজী আবু বকর সিদ্দিক, ও গাজীপুরের শীর্ষ আলেম দের মধ্যে মাওলানা আশেকে মুস্তফা, মুফতি লেহাজ উদ্দিন ভূইয়া, মুফতি মাসউদুল করিম, মুফতি আতাউর রহমান, মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মুফতি রিজওয়ান রফিকী, মাওলানা মুখলেসুর রহমান, মাওলানা সোলাইমান মাওলানা মিনহাজুর রহমান সভায় উপস্থিত আলেমগণ ধর্মীয় মূল্যবোধ রক্ষা, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে বিভ্রান্তি থেকে সুরক্ষিত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একইসাথে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সকল ঈমান বিধ্বংসী ও বিভ্রান্তিকর কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ও দাবি জানান।পরে বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


More News Of This Category
bdit.com.bd