মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর ইউনিয়নের একটি এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা এডিশনের গাজীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় টঙ্গীর কলেজ গেট এলাকায় জাতীয় গণমাধ্যম কমিশন ও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা ও হয়রানির ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। বাংলা এডিশনের গাজীপুর প্রতিনিধি মাহবুব আলম জিলানীর উপরে নেক্কার জনক এই হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে জিলানীর উপর হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ব্যবস্থা করতে হবে। বক্তারা আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিক নেতারা বলেন কালিয়াকৈরে সাংবাদিক জিলানীর উপরে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে বিলম্ব হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে নামবো বলে ঘোষণা করে হুঁশিয়ারি দেন নেতারা।
মানববন্ধন শেষে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে উপস্থিত সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করেন।
জাতীয় গণমাধ্যম কমিশনের সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবাল, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মামুন, জাতীয় গণমাধ্যম কমিশনের সাংগঠনিক সম্পাদক কামাল খান, সিনিয়র সহ-সভাপতি মোসলেহ উদ্দিন বাচ্চু , গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ এর ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং ভোরের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইব্রাহীম খলিল।
এসময় আরো উপস্থিত ছিলেন গাছা সাংবাদিক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল রহমান আরিফ, জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান খান,বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটির মহাসচিব বি এম আশিক হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জুয়েল, মানবাধিকার সম্পাদক রোমান শেখ, টঙ্গী প্রেসক্লাবের সদস্য ও যায়যায়দিন পত্রিকার টঙ্গী প্রতিনিধি রেজাউল কবির রাজিব এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর মহানগরের সভাপতি মো. মনিরুল ইসলাম রাজিব ও দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম হামিদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দদের অংশগ্রহণে মানববন্ধন করা হয়।