• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা

গাজীপুরে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পে দুদকের অভিযান

গাজীপুর প্রতিনিধি / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুর মহানগরীর টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের অফিসে দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টঙ্গীর নতুনবাজার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির অফিসে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে দুদকের কর্মকর্তারা প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে প্রতিবন্ধীদের দ্বারা উৎপাদিত পণ্যের উৎপাদন প্রক্রিয়া ও ব্যবহৃত যন্ত্রপাতির দামসহ আয়-ব্যয়ের বিস্তারিত নথিপত্র যাচাই-বাছাই করেন। গাজীপুর দুদকের সহকারী পরিচালক এনামুল হক বলেন, “দরপত্র প্রক্রিয়া, কারখানায় যন্ত্রাংশ ক্রয়সহ বেশ কয়েকটি বিষয়ে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। অভিযান চলাকালে একাধিক স্থানে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য ও নথিপত্র বিশ্লেষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের কারখানা ব্যবস্থাপক মোহাম্মদ মহসিন আলী জানান, “প্রায় আট দিন বন্ধ থাকার পর আজ কারখানাটি চালু হয়েছে। দুদক কর্মকর্তারা এসে পরিদর্শন করেছেন এবং আমাকে কিছু প্রশ্ন করেছেন। আমি আমার জানা তথ্য অনুযায়ী সব জানিয়েছি।” দুদকের এই অভিযানকে ঘিরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই আশা করছেন, এ অভিযানের মাধ্যমে দুর্নীতির প্রকৃত চিত্র উন্মোচিত হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
bdit.com.bd