• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে হাসপাতাল থেকে চার বছরের শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, দুই ঘণ্টা পর উদ্ধার গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট গাজীপুর বাসনে কুখ্যাত ৫ জন ছিনতাইকারী গ্রেফতার পূবাইলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার খুচরা বাজারে ২২০০-২৩০০ টাকা এলপিজি, চাপে সাধারণ ক্রেতা টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার গাজীপুরে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩

গাজীপুরে যুবদল নেতার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া

বিশেষ প্রতিনিধি / ১১১ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

বিশেষ প্রতিনিধি :

 

গাজীপুর মহানগরের গাছা থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর যুবদলের সাবেক সদস্য মো. রুবেল সরকারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৬) পবিত্র রমজানের ১৫তম দিনে এ আয়োজন করা হয়।ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার সফলতা কামনা করা হয়। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম অধ্যাপক এম. এ. মান্নান ও তাঁর সহধর্মিণী সাজেদা মান্নানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মো. রুবেল সরকার বলেন, সম্প্রতি তিনি ইফতারের দাওয়াত দিতে গিয়ে একটি বাড়ি থেকে গ্রেপ্তার হন। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে একটি মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়। তিনি বলেন, “আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আমার বাবা-মায়ের দোয়ায় আমি একদিনের মধ্যেই নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পাই। ওই দিন ওই বাড়িতে এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেন সবকিছুই সাজানো একটি নাটক।” রুবেল সরকার আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি দলের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন। তিনি কেন্দ্রীয় নেতাদের কাছে আহ্বান জানান, ঘটনাটি যেন সঠিকভাবে যাচাই-বাছাই করা হয় এবং তার বাতিল হওয়া সম্মানজনক পদবী পুনর্বহাল করা হয়।ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও মুসল্লিরা অংশ নেন। শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


More News Of This Category
bdit.com.bd