• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাড. মিজানুর রহমান (এপিপি) সড়ক দুর্ঘটনায় নিহত গাজীপুরে ভবানীপুর এলাকার ব্রিজের নিচ থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার গাজীপুরে কড্ডা এলাকায় জমি দখল, সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের প্রাইভেটকার থেকে ২ লাখ ২০ হাজার টাকা নেওয়া ও হামলার অভিযোগ ব্রিকস সম্মেলন উপলক্ষে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা ছাত্রলীগ নেতাকর্মীদের হয়রানি করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাছির মোড়লের জিএমপিতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আউটলেট প্যাথলজি ল্যাব উদ্বোধন বাসনে বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার, উদ্ধার চাপাতি-ছোড়া-চাকু গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত । গাছা থানায় মাদক মামলায় ইয়াবার সংখ্যা নিয়ে প্রশ্ন, পরিবারের টাকার লেনদেনের অভিযোগ

গাজীপুরে ভবানীপুর এলাকার ব্রিজের নিচ থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজু হাসান, মহানগর প্রতিনিধি: / ৯৪ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

রাজু হাসান, মহানগর প্রতিনিধি:

 

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ফকিরা গার্মেন্টস এলাকার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ব্রিজের নিচ থেকে সুটকেসবন্দী অবস্থায় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা কে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন ব্রিজের নিচে একটি পরিত্যক্ত সুটকেস দেখতে পেয়ে সন্দেহ হলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুটকেসটি খুলে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত নারীর বয়স, পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পুলিশ বলছে, ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
bdit.com.bd