ফাতেমা আক্তার,স্টাফ রিপোর্টার :
গাজীপুরে বাংলাদেশ কিন্টার গার্ডেন এসোসিয়েশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সনদ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছেগাজীপুর মহানগর বাসন পালের পাড়া চান্দনা চৌরাস্তা সাহাদ আলী মেমোরিয়াল উচ্চবিদ্যালয় মাঠে ১১ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে উক্ত অনুষ্ঠান শুরু হয়ে ক্রেস্ট সনদ ও নগদ অর্থ বিতরণ সহ বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠান চলে সন্ধা পর্যন্ত। উক্ত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়। বৃত্তি পরীক্ষার কেন্দ্র শাহাদ আলী মেমোরিয়াল উচ্চবিদ্যালয় মাঠে বাসন মেট্রো থানা গাজীপুরে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাসন মেট্রো থানা, বাংলাদেশ কিন্টার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি মোঃ শহিদুল্লাহ প্রধানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার মোঃ ইমরান হোসেন মন্ডল, কাউন্সিলর পদপ্রার্থী ১৬ নং ওয়ার্ড, সাবেক সহ-সভাপতি গাজীপুর মহানগর ছাত্রদল ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, সভাপতি ১৬ নং ওয়ার্ড বিএনপি, গাজীপুর মহানগর। প্রতিষ্ঠাতা জনাব মোঃ এমারত হোসেন, সিনিয়র শিক্ষক, রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়। উদ্বোধক,জনাব হাজী মোঃ হযরত আলী, উপদেষ্টা মন্ডলী সদস্য, শাহাদ আলী মেমোরিয়াল উচ্চবিদ্যালয় ও আহবায়ক বাসন মেট্রো থানা ওলামা দল। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোবারক হোসেন, সেনা অফিসার, সম্মানিত সদস্য শাহাদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। জনাব মোঃ আব্দুস ছামাদ,সদস্য বাসন মেট্রো থানা বিএনপি, গাজীপুর মহানগর।জনাব মোঃ সিদ্দিকুর রহমান, উপদেষ্টা মন্ডলী সদস্য, শাহাদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও সদস্য ১৬ নং ওয়ার্ড বিএনপি। মোঃ আব্দুল হান্নান, যুগ্ন আহবায়ক, বাসন মেট্রো থানা ওলামা দল। হাজী মোঃ আশরাফ হোসেন শেখ, সম্মানিত সদস্য, শাহাদ আলী মেমোরিয়াল উচ্চবিদ্যালয় ও কোষাধ্যক্ষ ভাসান আলী হাফিজিয়া মাদ্রাসা।অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন জনাব মোঃ নুরু নবী, সহ-সভাপতি শাহাদ আলী মেমোরিয়াল উচ্চবিদ্যালয় । অনুষ্ঠানে সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র বিদ্যালয়ের ছাত্র - আতিকুল,জুয়েল,জিহাদ, রামিম, তানজিম, রাকিবুল, মেহেদী, মোস্তাকিন, নিলয়, জিহাদ, আবির, সিফাতসহ অনেকে। আটটি শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহণে চলে উক্ত অনুষ্ঠান। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের নাম- ১/ইম্পো এঞ্জেলস স্কুল এন্ড কলেজ, ১৬ নং ওয়ার্ড, চান্দনা চৌরাস্তা, গাজীপুর। ২/ সাহাদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, ১৬ নং ওয়ার্ড, পালের পাড়া, চান্দনা চৌরাস্তা,গাজীপুর। ৩/ ভাওয়াল আইডিয়াল স্কুল, ১৬ নং ওয়ার্ড, বারোভৈকা, চান্দনা চৌরাস্তা, গাজীপুর। ৪/ইউনাইটেড প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল, ১৬ নং ওয়ার্ড, দীঘির চালা, চান্দনা চৌরাস্তা,গাজীপুর। ৫/ অক্সফোর্ড কিন্টার গার্ডেন স্কুল, ১৬ নং ওয়ার্ড, পালের পাড়া, আক্তার মার্কেট, গাজীপুর। ৬/ গাজীপুর আলোর ছায়া মডেল স্কুল ও কলেজ, ১৬ নং ওয়ার্ড, দক্ষিণ সালনা, গাজীপুর। ৭/ প্রাইমরোজ কিন্ডারগার্টেন্ড , ১৬ নং ওয়ার্ড , বারোভৈকা, চান্দনা চৌরাস্তা,গাজীপুর। ৮/ গাজীপুর পাইলট স্কুল এন্ড কলেজ, ১৮ নং ওয়ার্ড, শাহ আলম বাড়ি, নগপাড়া, চান্দনা চৌরাস্তা, গাজীপুর।উক্ত অনুষ্ঠানে স্কুলগুলোর কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ক্রেস্ট সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয় । এসময় বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা হাসিখুশি ও আনন্দ উল্লাস লক্ষ্য করা যায়। প্রধান অতিথি সহ বিভিন্ন অতিথিগন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এসময় বক্তারা কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব পালন করবে। এসব কৃতি শিক্ষার্থীরাই ভবিষ্যতে শিক্ষক, চিকিৎসক,আইনজীবী, সমাজকর্মী সহ বিভিন্ন ভাবে রাষ্ট্রে বিশেষ অবদান রাখবে । এসময় বক্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান যে নিজেদের সন্তানদের সফলতা অর্জনে ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সাপোর্ট ও সহযোগীতা অব্যাহত রাখতে হবে,তাদের প্রতি পরিবার ও শিক্ষকদের সঠিক পরিচর্যা ও নজরদারি থাকলে এরাই হবে আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র।শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনযোগ ও উৎসাহ বাড়াতে ক্রেস্ট সনদ ও নগদ অর্থ বিশেষ ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ প্রধানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় ।