• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

গাজীপুরে বিপুল উৎসাহ উদ্দীপনায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

রাজু হাসান, বিশেষ প্রতিনিধি:  / ১০৭ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

 রাজু হাসান, বিশেষ প্রতিনিধি:

 

Metrology: Building Trust in Policy Making” যার ভাবার্থ –“নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি” এই প্রতিপাদ্যের উপর গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন ও বিএসটিআই,এর যৌথ উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনায় বিশ্ব মেট্রোলজি জল দিবস পালিত হয়েছে। ২১ মে, ২০২৬ খ্রিঃ রোজ বৃহস্পতিবার সকালে ১০:০০ ঘটিকায় ভাওয়াল সম্মেলন কক্ষে বিশ্ব মেট্রোলোজি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,জনাব মোঃ নূরুল করিম ভূইয়া। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ সাবরীনা মোহনা, MOCS, সিভিল সার্জন অফিস, গাজীপুর ও জনাব মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), গাজীপুর। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বি.এস. টিআই এর গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের, উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান এস, এম, তালাত মাহমুদ।অনুষ্ঠানের শুরুতেই বিএসটিআই কার্যক্রমের উপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন বিএসটিআই গাজীপুর এর অফিস প্রধান এস, এম, তালাত মাহমুদ বিএসটিআই‘র কার্যক্রম, গ্রহনযোগ্যতা উল্লেখ করেন এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী, সংশ্লিষ্ট অন্যান্য সকলের দক্ষতা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ব মেট্রোলজি দিবসের মূল প্রবন্ধের উপর আলোকপাত করেন জনাব রেদুয়ানুল ইসলাম মৃদুল, সহকারী অধ্যাপক, ম্যাটেরিয়ালস এন্ড মেটালির্জিক্যাল বিভাগ, ডুয়েট, গাজীপুর। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মহাকাশ গবেষণা থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান সহ দৈনন্দিন জীবনের সকল ক্ষেত্রে ওজন ও পরিমাপের গুরুত্ব তুলে ধরেন। একইসাথে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং নীতি নির্ধারণের গ্রহণযোগ্যতায় সঠিক পরিমাপের বিষয়টিকে পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেছেন। আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় বিএসটিআই’র মনিটরিং কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি ডাঃ সাবরীনা মোহনা, MOCS, সিভিল সার্জন অফিস, গাজীপুর ও জনাব মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), গাজীপুর এবং সভাপতি মোঃ শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর, বিএসটিআই’র কার্যক্রমের ভূয়শী প্রসংশা করেন এবং সেই সাথে তাদের অভিজ্ঞতায় ওজন ও পরিমাপের গুরুত্ব তুলে ধরেন এ সময় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd