• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, হাসপাতালে কয়েকজন

গাজীপুর জেলা প্রতিনিধি / ২৮৫ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

গাজীপুরের কাপাসিয়ার সালদৈয়ে বিএনপির ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াত সমর্থিত প্রার্থী সালাউদ্দিন আইয়ুবীর সমর্থকরা মিছিল করছিল। এরপর পরপরই এই এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থী রিয়াজুল হানানের সমর্থকরা মিছিল শুরু করে। এ ঘটনার পরপরই বিএনপির নির্বাচনী অফিসে অতর্কিত হামলা চালায় কয়েকজন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। হামলার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ সেনাবাহিনী ও বিজিবি মোতায়ন করা হয়েছে। এ ঘটনার জন্য জামায়াত সমর্থীত প্রার্থীকে দায়ী করেন বিএনপির প্রার্থী রিয়াজুল হান্নান। তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীরা ভোটার স্লীপ সংগ্রহ করছিল। তখন জামায়াতে ইসলামীর একটি মিছিল আমাদের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তাদের মধ্য থেকে বেশ কয়েকজন কোনোরকম উসকানি ছাড়াই আমাদের নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর করে এবং ২ জনকে পিঠিয়ে আহত করে। তারা এখন চিকিৎসাধীন আছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি’। যদিও অভিযোগ অস্বীকার করেন জামায়াতের প্রার্থী সালাউদ্দীন আইউবী। তিনি বলেন, ‘আমদের মিছিল শেষে কয়েকজন বাসায় ফিরছিলেন। রাস্তায় তাদের আটকে হুমকি দেয় একটি বিশেষ দলের কর্মীরা। এর পর আমাদের এক কর্মীর দোকানে তারা ভাঙচুর করে’।


More News Of This Category
bdit.com.bd