• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

গাজীপুরে বিএনপির মনোনয়ন ঘিরে ২ গ্রুপের সংঘর্ষ

গাজীপুর জেলা প্রতিনিধি / ২২৯ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুর-১ আসনের মনোনয়ন ঘিরে কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি নির্বাচনী প্রচার-প্রচারণার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইসরাক সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ মিছিলের ডাক দেয়। পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে যোগ দিলে হঠাৎ হামলা চালায় দূর্বৃত্তরা। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মনোনয়ন বঞ্চিত ইশরাক সিদ্দিকীর দাবি, এই আসনের মনোনয়ন ঘিরে এলাকার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ কাজ করছিল। তারই প্রতিফলন হিসেবে আজকে বিক্ষোভ করার কথা ছিল। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় হাতে নাতে কয়েকজনকে আটকও করা হয়।এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে মনোনয়ন দেয় তার দল। এই আসনে বেশ কয়েকজন বিএনপির কেন্দ্রীয় নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।


More News Of This Category
bdit.com.bd