• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
‎গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস: দালালের গলায় সাংবাদিকতার কার্ড, আলোচনার ঝড় তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত

গাজীপুরে বি,আই,ডি,সি বাজার ব্যবসায়ী মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজু হাসান, স্টাফ রিপোর্টার: / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

রাজু হাসান, স্টাফ রিপোর্টার:

 

 

গাজীপুরে বি,আই,ডি,সি বাজার ব্যাবসায়ী মালিক সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ ই মার্চ সোমবার বিকাল ৪ ঘটিকায় গাজীপুর মহানগরের ২৪ নং ওয়ার্ডের বি,আই,ডি,সি বাজারে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আবু তাহের সিদ্দিকের সভাপত্বিতে ও সমিতির উপদেষ্টা গাজী আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অএ সমিতির সম্মানিত উপদেষ্টা ও ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব মাহবুবুর রশিদ খান শিপু। তিনি বলেন আমি অতীতে কখনও অন্যায়কে প্রশ্রয় দেই নাই আর ভবিষ্যতে দিব না।শুধু তাই নয় আমি যখন কাউন্সিলর ছিলাম তখন আপনাদের সকল কাজে সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতে ও সবসময় আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। এসময় আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও সমিতির উপদেষ্টা গাজী আবু বকর সিদ্দিক,বিশেষ অতিথি সাইফুস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম, সভাপতি আবু তাহের সিদ্দিক, সাধারণ সম্পাদক মো:শাহজাহান, সিনিয়র সহ-সভাপতি খন্দকার আল আসাদ,ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি আব্দুল মোমিন এবংমুফতি মুহসিন উদ্দিন প্রমুখ সহ সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। পরে বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মোনাজাত পরিচালনা করেন সমিতির উপদেষ্টা মুফতি মহসিন উদ্দিন কাসেমী।


More News Of This Category
bdit.com.bd