সাব্বির হোসেন, গাজীপুর প্রতিনিধি :
০মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার হতে গাজীপুর-০১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান এর অনুকূলে বরাদ্দকৃত খাদ্যশস্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাসন মেট্রো থানা এলাকায় প্রায় ২০০ জন হতদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে এই খাদ্যশস্য বিতরণ করা হয়।
উক্ত বিতরণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ তানভীর সিরাজ এবং সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির।
খাদ্যশস্য বিতরণকালে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্যের সহধর্মিনী আজমিরী রহমান মুন্নি এবং বাসন মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ।
অনুষ্ঠানে তৃণমূলের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন:
আতাউর রহমান (সভাপতি, ১৪ নং ওয়ার্ড বিএনপি)
হাতেম আলী (সিনিয়র সহ-সভাপতি, বাসন মেট্রো থানা বিএনপি)
এডভোকেট মোঃ সোহেল রানা (প্রচার সম্পাদক)
অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ও জুলেখা আক্তার (মহিলা দল প্রতিনিধি)
এছাড়াও বাসন মেট্রো থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এ সময় উপস্থিত থেকে শৃঙ্খলা রক্ষা ও খাদ্যশস্য বিতরণে সহযোগিতা করেন।
উপস্থিত নেতৃবৃন্দ জানান, অসহায় ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতেই সরকারের এই মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ত্রাণ পেয়ে স্থানীয় সাধারণ মানুষ ও উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন।