• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা

‎গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি / ২০৫ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:

‎
‎গাজীপুর মহানগরীর সদর থানাধীন চতর নয়াপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মফিজুল ইসলাম (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত একটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মফিজুল ইসলাম দিনাজপুর জেলার সাহাডুবি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি সদর থানার চারু চত্বর এলাকার স্থানীয় আব্দুর রউফের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল যোগে সঙ্গীসহ যাচ্ছিলেন মফিজুল ইসলাম। মোটরসাইকেলটি সদর থানাধীন ২৪ নং ওয়ার্ডস্থ চতর নয়াপাড়া বস্তির বায়তুল জান্নাত জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর পৌঁছলে পূর্ব শত্রুতার জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অজ্ঞাত দুর্বৃত্তরা মফিজুলকে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে।


More News Of This Category
bdit.com.bd