সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ বেলাল হোসেন
আজ,গাজীপুর চৌরাস্তার ময়মনসিংহ রোডের পশ্চিম পাশের ব্যবসায়ী বৃন্দ মানববন্ধন করেন। ঢাকা মমিনসিংহ রোডের ড্রেন আনুমানিক গত ৩০ শে মে ২০২৫ ইং তারিখ সিটি কর্পোরেশনের নির্দেশে তাদের ডেকো দিয়ে ১০০০ ফিট রাস্তা খননপরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন যাবৎ রেখে দিয়েছে। কোথাও কোথাও পাঁচ ছয় ফিট গভীর খনন করা হয়েছে, যার দরুন রাস্তায় জনসাধারণ দুর্ঘটনার শিকার হচ্ছে। বিগত দিনে অনেক পথচারীর হাত পা ভেঙ্গে আহত হয়েছে। চৌরাস্তা ব্যবসায়ীগণ আর্থিক ক্ষতির শিকার হন। মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুর চৌরাস্তা মহাসড়কের অসমাপ্ত কাজটি সমাপ্ত করে জন দুর্ভোগের হাত থেকে রক্ষা করার জন্য,সিটি কর্পোরেশনের নিকট আবেদন জানাচ্ছে।বক্তারা আরো বলেন, অন্যথায় তারা ব্যবসায়ীদের নিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করতে বাধ্য হবে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ সালাউদ্দিন,সফিক,আজমল, ডক্টর এ কে এম আসসাদুল,মোহাম্মদ ফিরোজ মিয়া,মোহাম্মদ সেলিম রেজা আরো অনেক ব্যবসায়ীবৃন্দ। এ সময় উপস্থিত ছিল বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া।