• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত

গাজীপুরে ডাকাতির প্রস্তুতি মামলায় ৩ সন্দেহভাজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ১৬৬ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর মহানগরের বাসন থানায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনকে কুখ্যাত ছিনতাইকারী হিসেবে শনাক্ত করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রংপুরের পীরগঞ্জ থানার মাহমুদপুর এলাকার মোঃ সোহেল রানা (৩৩), কিশোরগঞ্জের ভৈরব থানার জগৎচর এলাকার মোঃ আলমগীর হোসেন (২৭) এবং নেত্রকোনার আটপাড়া থানার মহেশপুর এলাকার শ্রী সুজন চন্দ্র দাস (৩২)। তারা বর্তমানে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তের ধারাবাহিকতায় তাদের সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে বাসন থানা পুলিশ।


More News Of This Category
bdit.com.bd