• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি / ২১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের দক্ষিণ সালনায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন – ময়মনসিংহ জেলার কালিবাজার গ্রামের রুহুল আমিন বাপ্পি ও কিশোরগঞ্জের জুয়ারিয়া গ্রামের শ্রাবন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে সদর থানার দক্ষিণ সালনা এলাকায় স্থানীয় পাথর ফ্যাক্টরির পিছনে পাকা রাস্তার ওপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে ডাকাতরা অবস্থান করছে, এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অজ্ঞাতনামা ১৪-১৫ জন ডাকাত দৌড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাপ্পি ও শ্রাবনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে স্টিলের সুইচ গিয়ার চাকু ও ধারালো কাটার উদ্ধার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ডাকাতির প্রস্তুতিকালে ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে একটি ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd