গাজীপুরের জয়দেবপুর জংশন স্টেশনে ট্রেনের ধাক্কায় হাবিব নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। ১৯ শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকালে জয়দেবপুর রেল ক্রসিং এ ঘটনা ঘটে। তিনি গাজীপুর জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আহত এসআই হাবিব মোবাইল ফোনে কথা বলার সময় রেললাইনের ওপর অবস্থান করছিলেন। এ সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস দ্রুতগতিতে স্টেশনে প্রবেশ করলে তিনি সরে যাওয়ার সুযোগ পাননি। ফলে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং তার এক হাত ও এক পা কাটা পরে বিছিন্ন হয়ে যায়।এই ঘটনা কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।