• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

গাজীপুরে টঙ্গীতে শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী আল আমিন গ্রেপ্তার

রাব্বির হোসেন রবিন / ৭০৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

রাব্বি হোসেন (রবিন) 

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী আলামিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামী আল আমিন (২৬), পিতা-আলী হোসেন, মাতা-কুলসুম বেগম, সাং-চান্দনা, বৌ বাজার, মধ্য বাজার, থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুরের বিরুদ্ধে বাসন ও সদর থানায় হত্যা, চুরি, ছিনতাই, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি মামলা সহ সর্বমোট ২৩ টির অধিক মামলা রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন এলাকায় উক্ত আসামী শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারি হিসেবে পরিচিত ইং ২৩/১২/২০২৫ তারিখ রাত অনুমান ১.৩০ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানা এলাকায় চেকপোষ্ট করা কালীন মাজারবস্তি হইতে বাহির হইয়া আসার সময় টংগী স্টেশন রোড হইতে তার সহযোগী প্রেমিকা জান্নাত (১৬), পিতা-আঃ রহমান, মাতা-খালেদা বেগম, সাং-সালনা, মোল্লাপাড়া, থানা-সদর, গাজীপুর মহানগর, গাজীপুর কে আটক করিয়া টঙ্গী পশ্চিম থানায় নিয়া আসা হয়। স্থানীয়রা জানান, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে টঙ্গী ও আশপাশের এলাকায় সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের টার্গেট করে ছিনতাই চালিয়ে আসছিল। বিশেষ করে রাতের বেলায় এবং ভোরের দিকে তারা ছিনতাই করত। তারা বিভিন্ন সময়ে মোবাইল ফোন, টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত। টঙ্গী পশ্চিম থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, টঙ্গীর মিলগেট ও বাটা গেট এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এ ছিনতাইকারী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তারা ওই এলাকায় অবস্থান করছে এবং ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। এরপর পুলিশের একটি বিশেষ দল রাত ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ওসি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd