• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার বাংলাদেশ বিল্ডিং কন্সট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের (কেন্দ্রীয় কমিটি) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘চলেন যুদ্ধে যাই’, বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী নারীর অংশগ্রহণ ছাড়া জাতীয় অগ্রগতি অসম্ভব: রাষ্ট্রপতি নাসীরুদ্দীনের বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলার আবেদন সোহরাওয়ার্দী হাসপাতালে র‍্যাবের দালালবিরোধী বিশেষ অভিযান গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ গাজীপুর মহানগরের গাছা থানাধীন দক্ষিন খাইলকুর ৩৮ নং ওয়ার্ড থেকে একাধিক মামলার ২ আসামী গ্রেফতার গাজীপুরে যুবদল নেতার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া রমজান উপলক্ষে জাহাজী শ্রমিক ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ

রাব্বি হোসেন (রবিন) / ৬০ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

রাব্বি হোসেন (রবিন) 

 

 

গাজীপুরের বাসন এলাকায় ঝুট ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ঝুট বোঝাই ট্রাক এবং ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলায় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়।ভুক্তভোগীদের অভিযোগ, খান ট্রেডিংয়ের প্রোপাইটর কৌশিক খানের সঙ্গে ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয়-বিক্রয়ের একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শনিবার ঝুট কিনতে গেলে অতর্কিত হামলার শিকার হন তারা। অভিযোগ করা হয়, বাসন থানা বিএনপি নেতা সিরাজুল হক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে প্রায় দুই থেকে আড়াইশ লোক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় হামলাকারীদের অনেকের হাতে দেশীয় অস্ত্র রামদা ছিল। হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করা হয়েছে।

 


More News Of This Category
bdit.com.bd