• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

গাজীপুরে চাঞ্চল্যকর রনি হত্যা মামলার প্রধান পলাতক আসামি টুটুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : / ২৬৪ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

 

গাজীপুরে আলোচিত ও ক্লুলেস রনি হত্যা মামলার দীর্ঘদিনের প্রধান পলাতক আসামি ফাহাদ সরকার টুটুল (৩১) কে গ্রেফতার করেছে র‌্যাব-১। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরের সদর থানাধীন মনুরখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি চাইনিজ ফোল্ডিং নাইফ এবং নগদ ৫৭০ টাকা জব্দ করা হয়। র‌্যাব জানায়, গত বছরের ২৯ আগস্ট গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। পরে নিহতের পরিচয় শনাক্ত করেন তার স্ত্রী মোছা. সাবিনা আক্তার (৩৯)। পরিবারের ধারণা অনুযায়ী, ওই দিন সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে কোনো এক সময়ে অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে রনিকে হত্যা করে এবং ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায়। ভিকটিমের শরীরের পিঠ, ঘাড় ও উরুতে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায় বলে জানায় পরিবার। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গাজীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২০, তারিখ: ৩১ আগস্ট ২০২৪; ধারা: ৩০২/২০১/৩৪ পেনাল কোড)। হত্যাকা-টি তখন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনাটির রহস্য উদ্ঘাটনে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়।র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd