• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাব এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ -২০২৬ শুভ উদ্বোধন গাজীপুরে নারী সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে থাকাকালে বাসায় লুটপাটের অভিযোগ গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১ গাজীপুর বিআরটিতে দালাল বাদশার দৌরাত্ম্য, তদন্তের দাবি গাজীপুরে ৬ গ্যাস ফিলিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, রিয়াজ এন্ড কোংকে ২ কোটি টাকা জরিমানা গাজীপুরের বাসনে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৬ টঙ্গীতে ২০ মামলার আসামি মমেলাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুক্কুর আলী গ্রেপ্তার গাজীপুরে আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, পিকআপসহ দেশীয় অস্ত্র উদ্ধার শিল্পকলা একাডেমিতে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, মামলায় গ্রেপ্তার ৪

গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

জুয়া খেলায় ঋণগ্রস্ত হয়ে এক লাখ টাকা চাঁদা দাবি, ভয়ে ১০ হাজার টাকা দেন ব্যবসায়ী নেতা

 

গাজীপুরের চান্দনা চৌরাস্তার হাজী আব্দুর রহিম পাইকারি মার্কেটে এক লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে মার্কেটে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় জুয়েল আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গাজীপুর জেলা। পুলিশের দাবি, জুয়া খেলায় আসক্ত হয়ে ঋণগ্রস্ত হওয়ার পর তিনি ওই চাঁদা দাবি করেন। এ ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) রকিবুল আক্তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানাধীন দিঘীরচালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুয়েল আহমেদ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাঁঠারবিল গ্রামের সাদা মিয়ার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই গাজীপুর জেলার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, গত ৬ অক্টোবর বিকেল ৫টা ১৯ মিনিটে হাজী আব্দুর রহিম পাইকারি মার্কেট পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মিলটন হোসেনের মোবাইল ফোনে কল করে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার মার্কেটকে লক্ষ্য করে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়। পাশাপাশি সুযোগ পেলে তাকে হত্যারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় আতঙ্কিত হয়ে মার্কেট পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মিলটন হোসেন বাসন থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। পরে ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পিবিআই গাজীপুর জেলা।

তদন্তকারী কর্মকর্তা আরও জানান, ২০২২ সালের ২৫ ডিসেম্বর ওই পাইকারি কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় মার্কেটটি সম্পূর্ণ পুড়ে যায় এবং বিপুল পরিমাণ মালামাল, নগদ টাকা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। অভিযুক্ত জুয়েল ওই অগ্নিকাণ্ডের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে ফোনে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ঋণের বোঝা থেকে চাঁদা দাবির অভিযোগ

তদন্তকারী কর্মকর্তা সোহেল রানা বলেন, জুয়েল প্রায় সাড়ে পাঁচ বছর ধরে একটি পোশাক কারখানায় চাকরি করছিলেন। একপর্যায়ে তিনি ক্যাসিনো জুয়ায় আসক্ত হয়ে পড়েন এবং জুয়া খেলতে গিয়ে কারখানা ও এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ঋণ করেন বলে তদন্তে উঠে এসেছে।

তার ভাষ্য অনুযায়ী, এরপর জুয়েল হাজী আব্দুর রহিম পাইকারি মার্কেটের সামনে থাকা সাইনবোর্ড থেকে ফোন নম্বর সংগ্রহ করে মার্কেট পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মিলটন হোসেনকে ফোন করেন। এক লাখ টাকা চাঁদা দাবি করে তা না দিলে মার্কেটে আগুন দেওয়ার হুমকি দেন।

পিবিআই জানায়, হুমকির ভয়ে মিলটন হোসেন বৃহস্পতিবার বিকাশের মাধ্যমে তিন হাজার টাকা এবং পরে শনিবার আরও দুই হাজার টাকা দেন। সোমবার আরও পাঁচ হাজার টাকা দেওয়ার কথা ছিল বলে তদন্তে জানা গেছে। সব মিলিয়ে তাকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছিল বলে দাবি তদন্তকারী কর্মকর্তার।

পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার রকিবুল আক্তার বলেন, অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ও নাশকতা প্রতিরোধে প্রতিটি মার্কেটে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি। দ্রুত অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তারের মাধ্যমে চাঁদাবাজির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পিবিআই।


More News Of This Category
bdit.com.bd