• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

গাজীপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি / ২৪৭ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প। রবিবার (২৭ এপ্রিল) গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন বাঘের বাজার এলাকা থেকে ২০ কেজি গাঁজা সহ শাকিল আহম্মেদ নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৫,৩১০ টাকা উদ্ধার করে র‌্যাব। র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়দেবপুরের বাঘের বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মাদক ক্রয়-বিক্রয় হতে দেখা যায়। অভিযানে শাকিলের কাছ থেকে বিশ কেজি গাঁজা এবং নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাকিল র‌্যাবকে জানিয়েছে, তার সাথে আরও ২-৩ জন মাদক ব্যবসায়ী জড়িত রয়েছেন। তারা পরস্পরের সহযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে গাজীপুরে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


More News Of This Category
bdit.com.bd