মনজুর সরকার,গাজীপুরঃ
গাজীপুরের জাতীয়তাবাদী দল বিএনপি'র জনপ্রিয় নেতা, বিএনপি'র দুঃসময়ের রাজপথের লড়াকু সৈনিক ছাত্র জীবন থেকে যে জাতীয়তাবাদী দল বিএনপি' ও জনগনের জন্য কাজ করে আসছে আলহাজ্ব তানভীর সিরাজ বাসন মেট্রো থানা বিএনপি গাজীপুর মহানগর ও সাবেক ছাত্রনেতা ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্র সংসদ ৩০/০৯/২৫ ইং হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এই পুজামণ্ডপ পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন গাজীপুর মহানগর বিএনপি থানা বিএনপি বিভিন্ন ওয়ার্ড বিএনপি সহ গাজীপুর মহানগর বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণসহ সাধারণ জনগন। আলহাজ্ব তানভীর সিরাজ প্রতিবছর হিন্দু ধর্মালম্বীদের এই শারদীয় দুর্গোৎসবে প্রতি পূজা মন্ডপ কমিটিকে অনুদান প্রদান করে থাকেন এই বছর এই শারদীয় দুর্গা উৎসবে প্রত্যেকটি পূজা মন্ডপ কমিটিকে অনুদান প্রদান করেছেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে জনগণের জন্য দেশের জন্য কাজ করে আসছেন এটা তার বক্তব্যে বিভিন্ন সময়ে আমরা মিডিয়া কর্মীগঞ্জসহ সাধারণ জনগণ শুনতে পায়।আলহাজ্ব তানভীর সিরাজ শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে এই পূজা মণ্ডপ গুলো পরিদর্শনকালে প্রত্যেকটা পূজা মণ্ডপ কমিটির সাথে কথা বলেন প্রতিটি পূজা মন্ডপের কি কি সমস্যা রয়েছে ও কি কি জিনিস প্রয়োজন তা তাদের কাছে শুনে সেগুলো সমাধান করার ব্যবস্থা গ্রহণ করেন এজন্য প্রতিটা পূজা মণ্ডপ কমিটি সহ পূজামন্ডপে উপস্তিত সাধারণ জনগন স্লোগান ধরেন তানভীর ভাই জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ শহিদ প্রেসিডেন্ট জিয়া অমর হোক ইত্যাদি ইত্যাদি। আলহাজ্ব তানভীর সিরাজ কড্ডা পূজা মন্ডপে তিনি বক্তব্য বলেন ধর্ম যার যার উৎসব সবার হিন্দু মুসলমান ভাই ভাই আমাদের মধ্যে ধর্ম নিয়ে কোন মতবিরোধ নাই।