• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুক্কুর আলী গ্রেপ্তার গাজীপুরে আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, পিকআপসহ দেশীয় অস্ত্র উদ্ধার শিল্পকলা একাডেমিতে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, মামলায় গ্রেপ্তার ৪ আওয়ামী প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া-পাল্টা গাজীপুরের বাসনে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১১ বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ বাসনে ২০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার গাজীপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা রাজেন্দ্রপুরে বাসের হেলপার নিহতের ঘটনায় আড়াই বছর পর চালক গ্রেপ্তার

গাজীপুরে আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, পিকআপসহ দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : / ৭০ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরে আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগ। এ সময় তাঁদের হেফাজত থেকে একটি পিকআপ ভ্যান, একটি বড় কাটার, ১২টি রড ও একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) জিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৫ অক্টোবর রাত ১টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানাধীন ইটাহাটা সাকিনস্থ ভাওয়াল কলেজের উত্তর পাশে সিদ্দিক টাওয়ারের সামনে পাকা রাস্তা থেকে একটি মাহিন্দ্রা পিকআপ ভ্যান আটক করা হয়। পরে ওই পিকআপ থেকে ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টাঙ্গাইলের নাগরপুর থানার কদিম কাকনা এলাকার মৃত গণি ও রাবেয়া বেগমের ছেলে শিমুল শেখ (৪৫), বগুড়ার নন্দীগ্রাম থানার টিচিগাড়ী এলাকার জাহিদ আলী আহমেদের ছেলে মজিদ আহমেদ (৪৫), নওগাঁর আত্রাই থানার রসুলপুর এলাকার সবুজ আলী (৩২), বগুড়ার দুপচাঁচিয়া থানার উতুরা দক্ষিণপাড়া এলাকার রেজাউল করিম রেজা (৪৫), টাঙ্গাইলের ভূঞাপুর থানার উটি বররা এলাকার ওমর আলী জীবন (৩৫) এবং ঢাকার শাহ আলী থানার মিরপুর শাহ আলী এলাকার আহমদ (৪৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি মাহিন্দ্রা পিকআপ ভ্যান, একটি কাটার, ১২টি রড ও একটি সামুরাই উদ্ধার করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার শিমুল শেখের বিরুদ্ধে চুরি, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতিসহ মোট তিনটি মামলা এবং মজিদ আহমেদের বিরুদ্ধে চুরি, দস্যুতা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ভারপ্রাপ্ত) কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


More News Of This Category
bdit.com.bd