• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে অপরাধ দমনে নজিরবিহীন সাফল্য দেখাচ্ছেন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান

স্টাফ রিপোর্টার  / ২০৪ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার 

গাজীপুর মহানগরীতে অপরাধ দমনে একের পর এক সাফল্য অর্জন করে আলোচনায় এসেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার ডিআইজি ড. মো. নাজমুল করিম খান। দায়িত্ব গ্রহণের পর থেকেই দৃঢ় নেতৃত্ব ও কৌশলগত পদক্ষেপের মাধ্যমে তিনি গাজীপুরবাসীর আস্থা অর্জন করেছেন। সম্প্রতি বহুল আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় তার নেতৃত্বে মাত্র তিন দিনের মধ্যে ৯ জন হত্যাকারীকে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত ও গ্রেফতার করে পুলিশ। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সক্ষম হওয়ায় সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ও আস্থার সঞ্চার হয়েছে। কমিশনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, অভিযোগপত্র ১৫ দিনের মধ্যে আদালতে দাখিল করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করা হবে ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। শুধু সাংবাদিক হত্যা নয়, অন্যান্য অপরাধ দমনেও নজির স্থাপন করেছেন তিনি। সম্প্রতি গাছা থানার অভিযানে দুর্ধর্ষ ডাকাতচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে নগদ অর্থ, দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে আলোচিত হানিট্র্যাপ কেলেঙ্কারিতে আহত বাদশা মিয়ার মামলার আসামিদেরও দ্রুত গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে জিএমপি। অন্যদিকে ট্রাভেল ব্যাগে আট টুকরো লাশের রহস্য উদঘাটন করেছেন। এসব ঘটনায় কমিশনারের কঠোর অবস্থান জনমনে স্বস্তি এনে দিয়েছে। গত ১১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ড. নাজমুল করিম খানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরদিন মঙ্গলবার (১২ নভেম্বর) তিনি সদর দপ্তরে যোগদান করেন। যোগদানের পর অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি জিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়নের (এসপিবিএন) ডিআইজি মো.আলী হোসেন ফকিরসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ড. নাজমুল করিম খান বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। জাপান থেকে কৃষিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি। পুলিশের সিআইডির ফরেনসিক বিভাগে বিশেষ পুলিশ সুপার (এসপি) থাকাকালীন ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। তবে আদালতের লড়াই ও অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে তিনি চাকরি ফিরে পান। পরে ডিআইজি পদে পদোন্নতি পেয়ে পুলিশ স্টাফ কলেজে যোগদান করেন। সেখান থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পান তিনি। সাহসী বক্তব্য ও নাগরিক আস্থা রেখেএক সংবাদ সম্মেলনে তিনি অকপটে স্বীকার করেন“পুলিশকে ভাই কাজ করতে দেন। পুলিশ এখন খুব দুর্বল অবস্থায় আছে, প্লিজ। আগে একজন পুলিশ যে সাহসিকতা দেখাতো, এখন তিনজন মিলে তা দেখাতে পারছে না। তবুও আমি কাজ করবো, শুধু সহযোগিতা চাই।” তার এ সাহসী ও বাস্তবধর্মী বক্তব্য সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করছে। গাজীপুরের নাগরিক সমাজ মনে করছে, কমিশনার ড. নাজমুল করিম খানের নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ উন্নত থেকে দিন দিন উন্নতর হচ্ছে, অপরাধীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার ফলে জনমনে ব্যাপক স্বস্তি ফিরেছে। নগরবাসী আশা করছে—তার নেতৃত্বে গাজীপুর একদিন হবে অপরাধমুক্ত ও নিরাপদ নগরী।


More News Of This Category
bdit.com.bd