• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

‎গাজীপুরে অটোরিকশা চালক পিটিয়ে মাথা ফাটালেন ট্রাফিক পুলিশের

গাজীপুর মহানগর প্রতিনিধি / ১৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

গাজীপুর মহানগর প্রতিনিধি :

‎

গাজীপুরের টঙ্গীতে টেস্টার দিয়ে মো. সাঈদ (৫০) নামে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশের মাথা ফাটিয়ে দিয়েছে এক অটোরিকশা চালক। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
‎আটক অটোরিকশা চালক মুস্তাকিন (৩৫) হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। তিনি টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ী এলাকায় ভাড়া থাকতেন। ভুক্তভোগী পুলিশ সদস্য নড়াইল জেলার বাসিন্দা। তিনি গাজীপুর মহানগরের ট্রাফিক দক্ষিণ বিভাগের কনস্টেবল হিসেবে কর্মরত। পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরের মাছিমপুর সাকিনস্থ স্টেশন রোডে ট্রাফিক কনস্টেবল মো. সাইদ ডিউটি করছিলেন। তিনি অটোরিকশা চালকদের মেইন রোডে যেতে মানা করেন।
‎এ সময় এক অটোরিকশা চালক বাধা অমান্য করে মেইন রোডে যেতে চাইলে সাইদ তার হাতে থাকা ধাড়াল টেস্টার দিয়ে রিকশার চাকা ফুটো করে দেয়। এতে অটোচালক ক্ষিপ্ত হয়ে পুলিশের হাত থেকে টেস্টার কেঁড়ে নিয়ে মাথায় আঘাত করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন পুলিশকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। অটোরিকশাচালক বর্তমানে টঙ্গী পূর্ব থানা পুলিশে হেফাজতে রয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রাফিক ইন্সপেক্টর মাসুম বলেন, অটোচালক আমার এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, ট্রাফিক পুলিশকে আহত করার ঘটনায় অটোচালক আটক আছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।


More News Of This Category
bdit.com.bd