• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

গাজীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক : / ১০০ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরে শুভ (১৬) নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। অটোরিকশা ছিনতাই করতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ।

তিনি জানান, সোমবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন উজারপাড়া মহরের বাড়ি এলাকায় এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহত শুভ নেত্রকোণার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে। সে গাছা এলাকায় অটোরিকশা চালাত।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয় শুভ। রাতে বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। মঙ্গলবার ভোরে স্থানীয় উজারপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।

এসআই মো. মামুনুর রশিদ আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


More News Of This Category
bdit.com.bd