• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

গাজীপুরের শ্রীপুরে সাটিয়াবাড়ী এলাকায় ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার, গাজীপুর: / ২২৬ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার, গাজীপুর:

শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী এলাকায় এক মর্মান্তিক ঘটনায় নয় বছর বয়সী এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, স্থানীয় বাসিন্দা বলরাম দাস (৫০) নামক এক ব্যক্তি গতকাল সোমবার সন্ধ্যায় শিশুটিকে ধর্ষণ করেন।ঘটনার শিকার শিশুটির পিতা উজ্জল দাস (৩৬) আজ মঙ্গলবার সকালে শ্রীপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় এক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। তার পিতা ধলাদিয়া বাজারে সেলুন দোকান পরিচালনা করেন এবং মাতা একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। পরিবার সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় শিশুটির মা কাজ থেকে ফিরে দেখেন তার কন্যা পেটের ব্যথায় কষ্টভোগ করছে। প্রাথমিক চিকিৎসায় কোনো উন্নতি না হওয়ায় শিশুটিকে জিজ্ঞাসাবাদ করতে গেলে ধর্ষণের ভয়াবহ ঘটনা প্রকাশ পায়। অভিযোগের বিবরণীতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত বলরাম দাস শিশুটিকে চা ও বিস্কুটের লোভ দেখিয়ে নিজ বাসায় ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক ওপেন নিউজ২৪কে জানান,ধর্ষণ এর বিষয়টি নিয়ে আমাদের থানায় একটি অভিযোগ দায়ের এর পর অভিযুক্ত আসামী বলরাম থানায় নিয়ে আসা হয়। এবং এবং একটি মামলা দায়ের করে আসামীকে আদলতে পেরণ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd