• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজেন্দ্রপুরে বাসের হেলপার নিহতের ঘটনায় আড়াই বছর পর চালক গ্রেপ্তার গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিতঃ প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় এসআইসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মোহাম্মদপুরে আইনজীবীর বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ পিচ্চি রাজার পলায়ন: নাওজোড় নয়, তাঁতীবাজার থেকে পালানোর তথ্য, গ্রেপ্তার ২ পুলিশ বাসনে মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচার অভিযোগ, মোরসালিনসহ কয়েকজনের নাম গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে হাসপাতাল থেকে চার বছরের শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, দুই ঘণ্টা পর উদ্ধার গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

‎গাজীপুরের বাসনে আলোচিত ক্লু-লেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধিঃ / ২০২ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধিঃ
‎

 

‎গাজীপুর মহানগরীর বাসন থানার আলোচিত ক্লু-লেস হত্যা মামলার মূল আসামি সজীব (২৪) নামের একজন কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে চুরি হওয়া একটি অটোরিকশার ব্যাটারি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
‎
‎পুলিশ জানায়, নিহত মো. ওসমান গনি (৪০) পেশায় অটোরিকশাচালক ছিলেন। ঘটনার দিন রাতে আসামি সজীব অটোরিকশাটি ভাড়া নেন। পরে পূর্বপরিকল্পিতভাবে তিনি গনিকে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
‎
‎রংপুর জেলার পীরগাছা থানার বসুনিয়া পাড়া এলাকার মোঃ আনিসুর রহমানের ছেলে
‎মোঃ সজিব (২৪), সে গাজীপুর মহানগর গাছা থানার কুনিয়া তারগাছা এলাকায় সালামের বাড়িতে ভাড়ায় থাকতেন।
‎
‎ঘটনার পর বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে সজীবকে গ্রেপ্তার করে পুলিশ।
‎
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মোবাইল ফোন ও অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়।
‎
‎এবিষয়ে বাসন মেট্রো থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন আলোচিত হত্যা মামলার আসামি সজিব কে আটক করা হয়েছে। বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
‎
‎
‎
‎
‎


More News Of This Category
bdit.com.bd