মোহাম্মদ ফরহাদ হোসেন স্টাফ রিপোর্টার
গাজীপুর মহানগর বাসন থানাধীন ১৩ নং ওয়ার্ড কড্ডা লাঠিভাঙ্গা গ্রামবাসীর উদ্যোগে গাজীপুর ১ আসনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মেয়র মুজিবুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মেয়র মুজিবুর রহমান। আলোচনা সভা উপস্থিত ছিলেন বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ বশির আহমেদ বাচ্চু, এইচ সিরাজুল হক, আরিফ সরকার, গাজীপুর সিটি কর্পোরেশন সংরক্ষিত১৩, ১৪, ১৫ নং ওয়াড মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মোসাম্মৎ জুলেখা আক্তার, নজরুল ইসলাম,আমজাদ হোসেন, শহিদুল ইসলাম,মোঃ বদরুল আলম, নার্গিস আক্তার,কফিল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি মেয়র মজিবুর রহমান বলেন যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাঁদের ঋণ শোধ করতে আমি আমার জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। আমি জানি না কতটা পারবো, তবে সর্বোচ্চ চেষ্টা করবো। নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলোর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং বাকিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে চাই। তিনি আরও বলেন, দেশকে সুস্থ ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমান যেভাবে কাজ করছেন, আমিও সেভাবেই গাজীপুর ১ আসনকে সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, একজন সাধারণ ভোটারের যে অধিকার, বিএনপির বড় নেতারও সেই একই অধিকার। কোনো চাঁদাবাজ, দখলদার বা সন্ত্রাসীর জায়গা গাজীপুর এক আসনে হবে না। মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন দায়িত্ব পালন না করলে তার দায়ভারও প্রশাসনকেই নিতে হবে। ঈদ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। এরপর প্রয়োজন হলে তালিকা অনুযায়ী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।