নিজস্ব প্রতিবেদ :
গত ২৪/০৮/২০২৫ দিবাগত রাত ১১ টায় জনাব নাজমুল হোসেন খান কাশিমপুর এলাকার ট্রেড এগ্রোটাস লিমিটেড পরিচালিত মুরগিরফার্ম হইতে ২০০০ কেজি মুরগি করায় করেন। নিজের দোকানে নিয়ে এসে পুনরায় মুরগি পরিমাপ করেন পরিমাপ শেষে দেখা যায় ১৫০ কেজি কম । নাপিয়া আফিয়া বয়লার হাউজের মালিক জনাব নাল নাজমুল খানের সন্দেহ হলে পরের দিন অর্থাৎ ২৫/০৮/২০২৫ তারেক রাতে পুনরায় চার হাজার কেজি মুরগি কিনতে তিনি নিজেই পোল্ট্রি ফার্মে জান। প্রথম পাঁচ পাল্লা ওজন করার সাথে সাথে হাতেনাতে ওজন কম দেয়ার ঘটনা ধরে ফেলেন। ওজনে কম দেওয়ায় প্রতিবাদ করায় তার উপরে হামলার ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের ম্যানেজার কর্মচারী মিলে রড ও লাঠি দিয়ে তার মাথাসহ সারা শরীরে আঘাত করে তাকে গুরুতরভাবে আহত করলে তার ম্যানেজার ও তার বড় ভাই ট্রিপল নাইনে ফোন দিয়ে কাশিমপুর থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদেরকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজে ভর্তি করেন। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও মাথায় আঘাত সহ গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি আছেন মোঃ নাজমুল খান। মারধরের এক পর্যায়ে বাইরে থেকে ফোন দিয়ে ভাড়াটিয়ার সন্ত্রাসী এনে তাদের উপর পুনরায় আবার মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মারধরের এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরলে তিনি দেখেন তাহার হাতে থাকা স্বর্ণের আংটি ও গলায় থাকা স্বর্ণের চেইন ও কাছে থাকা ২০ লাখ টাকা নেই। মুরগি পরিবহনের জন্য দুটি পিকআপ ভ্যান নিয়ে গেলে সে ভ্যান দুটি তারা জব্দ করে রেখেছে বলে জানা গেছে।এ বিষয়ে গত ২৬ আগস্ট রোজ মঙ্গলবার কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। ভুক্তভোগী ও তার পরিবার সবকিছু লুটপাটকারি এই সন্ত্রাসী হামলায় জড়িত সকলের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।