• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের আমবাগ এলাকায় অবৈধ অনুমোদনহীন কারখানায় হুইল পাউডার ও ভীম সাবান তৈরি সন্ধান মেলেছে।

ক্রাইম রিপোর্টার : / ১৮৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ক্রাইম রিপোর্টার :

গাজীপুর মহানগরীর ১০ নং ওয়ার্ড আমবাগ পচ্চিম পাড়া করিমের ৫ তালা সংলগ্ন বাগান মার্কেট ঘনবসতি এলাকায় অবৈধ অনুমোদনহীন কারখানায় নোংরা পরিবেশে হুইল পাউডার ও ভীম সাবান পণ্য তৈরি সন্ধান মিলেছে। এই কারখানায় অবৈধ ভীম সাবান ও ওয়াশিং পাউডার তৈরি হয়। নোংরা পরিবেশ ও বিষাক্ত ক্যামিকেল ব্যবহার করে দিন রাত উৎপাদন হয় এ সব ভেজাল পণ্য। মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর সাবান ও ওয়াশিং পাউডার।সরেজমিন পরিদর্শন কালে পরিবেশ, ফায়ার সার্ভিস, বিএসটিআই, ট্রেড লাইসেন্স, ভ্যাঁট চালান কিছু দেখাতে পারেনি। কম খরচে অধিক লাভের আশায়, অনুমোদনবীহিন সাবান ও ওয়াশিং পাউডার প্যাকেট জাত করে এ অবস্থায় অবৈধভাবে ব্যাপকহারে পণ্য তৈরি করে বাজারে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। সরেজমিনে কারখানা পরিদর্শনে গিয়ে জানা যায় বর্জ্য পদার্থ ও মানব দেহের জন্য ভয়াবহ ক্ষতিকর ক্যামিকেল ও রং দিয়ে ফ্যাক্টরির কর্মীরা এখানে সাবান ও ওয়াশিং পাউডার তৈরি ও প্যাকেট জাত করে চলছে। অধিকাংশ শিশুরাই এই কারখানায় কর্মী ও জনবল। অনুসন্ধানে জানা যায় ঘাটে, ঘাটে উপরে নিচে সবাইকে ম্যানেজ করে এই কারখানা দীর্ঘ এক বছরের উপরে চলে বলে স্থানীয় এলাকাবাসীরা জানায়। সরেজমিনে পরিদর্শন কালে কারখানার কর্মীরা বলে আমরা মাসিক বেতনে চাকরি করি আমারা কিছুই জানিনা আপনারা মালিকের সাথে কথা বলেন। এ বিষয়ে কারখানার মালিক মো: সুলতান আহমেদ এর ব্যাবহৃত মুঠো ফোনে বক্তব্য চাইলে তিনি বিভিন্ন ওজুহাত দেখায়। কিছু দিন পর যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ করেন না। অবৈধ ওয়াশিং পাউডার ও ভীম সাবান কারখানায় মালিক মো: সুলতান আহমেদ এর সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাক্ষাৎ পাওয়া যায়নি।


More News Of This Category
bdit.com.bd