• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

গাছায় তালাকের জেরে স্ত্রী খুন, পলাতক কালু শেখ

গাজীপুর প্রতিনিধি : / ৩০১ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
?????????????????????

গাজীপুর প্রতিনিধি :

তালাকের জেরে ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে ভ্যানচালক স্বামী কালু শেখ। শুক্রবার (১০ অক্টোবর) গাজীপুর মহানগরীর গাছা থানাধীন শরীফপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মোছাঃ সোহেলা খাতুন (৪২) শেরপুর জেলার নকলা থানার মমিলাকান্দা গ্রামের মিজান মিয়ার মেয়ে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত সোহেলা খাতুন স্বামী কালু শেখ (৪৫) এর সঙ্গে গাছা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। কয়েক দিন আগে তিনি স্বামী কালুকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার বিকেলে শরীফপুর রোডে সোহেলার গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় কালু। ঘটনাস্থলেই সোহেলা খাতুনের মৃত্যু হয়। গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘাতক স্বামী কালু শেখকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।


More News Of This Category
bdit.com.bd