• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে অপহরণ করে টাকা আদায়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় রাস্তা বন্ধের অভিযোগ কোনাবাড়ীতে ১৩ লাখ টাকার বিদেশি মদ ও ৪৮কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু মোহাম্মদপুর-পল্টনে অস্ত্র, গুলি ও লক্ষাধিক ইয়াবাসহ গ্রেপ্তার ৫: র‍্যাব গাজীপুরের কাশিমপুরে লাইসেন্সবিহীন দোকানে জ্বালানি তেল বিক্রি নতুন এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে: প্রধানমন্ত্রী মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে : প্রধানমন্ত্রীর দেশের সব বিমানবন্দরে ‘উচ্চমাত্রার সতর্কতা’ জারি গ্যাস সমস্যা সমাধানে মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

কোনাবাড়ীতে ১৩ লাখ টাকার বিদেশি মদ ও ৪৮কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিদেশি মদ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে মহানগরীর কোনাবাড়ী থানাধীন কাঠাল বাগান এলাকায় রাসেদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশি মদ এবং ৮৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- কোনাবাড়ী থানা এলাকার দেলু মিয়ার ছেলে মো. রাসেদুল ইসলাম (৩৮) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অহিদ মিয়ার ছেলে উজ্জ্বল (৪০)।
মঙ্গলবার রাতে কোনাবাড়ী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ক্রাইম, উত্তর) এস এম শফিকুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানার একটি চৌকস দল রাসেদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব মাদকদ্রব্য উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এসব মাদক গাজীপুরে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


More News Of This Category
bdit.com.bd