• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা

নিজস্ব প্রতিবেদক : / ১১ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুরের কোনাবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে জাহান আরা (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কোনাবাড়ীর বাইমাইল এলাকার ভাড়া বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই বছরের একটি ছেলে সন্তান রেখে গেছেন।

নিহত জাহান আরা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা। তার বাবার নাম জামেরুল এবং স্বামীর নাম আসাদুল। স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে গাজীপুরের কোনাবাড়ীর বাইমাইল নবাবআলী মার্কেট এলাকায় বসবাস করতেন তিনি। সেখানে ডাক্তার আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন আগে জাহান আরা জ্বরে আক্রান্ত হন। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে তার ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে নিজ বাসায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মাত্র দুই বছরের শিশুসন্তানকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত করে চলে যাওয়ায় পরিবারে নেমে এসেছে গভীর শোক ও আহাজারি।

স্থানীয়দের দাবি, গাজীপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় কোনাবাড়ী ও আশপাশের এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। ঘনবসতিপূর্ণ এসব এলাকায় বিভিন্ন স্থানে জমে থাকা পানি, অপরিচ্ছন্ন পরিবেশ ও মশার বংশবিস্তারের অনুকূল পরিস্থিতি ডেঙ্গুর ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন তারা।

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে স্থানীয়ভাবে মশক নিধন কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd