• রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঈদ যাত্রার শেষ দিনের ট্রেনে টিকিট বিক্রি শুরু অনুপ্রবেশকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক গাজীপুরে হিজবুত তাওহীদ সহ সকল ভ্রান্তগোষ্ঠীর অপতৎপরতা রোধে আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির মেয়ের ‘গোপন’ প্রেমিককে খুন, বিপদে মৌ ‎সাংবাদিকের ন্যায্য অধিকার নিশ্চিতের এখনই সময়—গাজীপুর সাংবাদিক ইউনিটি আমাদের দেশ গড়ার কাজ চলতে থাকবে: প্রধানমন্ত্রী কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে: প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে ৩০ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কেরানীগঞ্জে ৩০ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ২৯ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

ডেস্ক রিপোর্ট 

 

 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ কাভার ভ্যান জব্দ করা হয়।

শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার গোলাম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১০ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোহান হোসেন (৩৪)। তিনি ঢাকার বংশাল থানার কসাইটুলি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল গোলাম বাজার এলাকায় সন্দেহভাজন একটি পিকআপ কাভার ভ্যানে তল্লাশি চালায়। এসময় গাড়িটির ভেতর থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

অভিযানের সময় সোহান হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মাদক বিক্রির ১২ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ৪১টি প্লাস্টিকের বস্তাভর্তি রাবারও উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের দাবি, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। তিনি একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, মাদক সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে র‌্যাব ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্ধার হওয়া গাঁজা ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।


More News Of This Category
bdit.com.bd