• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করল জার্মানি

নিজস্ব প্রতিবেদক : / ৯৬ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক    

বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিল জার্মানি। কুরাসাওর বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে জার্মানরা।

ম্যাচের শেষভাগে সপ্তম গোলটি করেন কাই হ্যাভার্টজ। বদলি হিসেবে নামা ডেনিজ উন্ডাভ দারুণ এক পাস বাড়িয়ে দেন, আর সেটিকে নিখুঁত দক্ষতায় গোলরক্ষকের ওপর দিয়ে চিপ করে জালে জড়ান হাভার্টজ।

উন্ডাভ নিজেও একটি গোল করেছেন এবং দুটি অ্যাসিস্ট দিয়েছেন, ফলে মাঠে নামার পর থেকেই জার্মান আক্রমণে বড় প্রভাব ফেলেন তিনি।

এক পর্যায়ে গোল হজম করে কিছুটা চাপে পড়েছিল জার্মানি। তবে সেই ধাক্কা দ্রুত সামলে নিয়ে একের পর এক আক্রমণে কুরাসাওর রক্ষণভাগকে ছিন্নভিন্ন করে তারা। শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নিজেদের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে প্রতিষ্ঠা করেছে জার্মানরা।


More News Of This Category
bdit.com.bd