• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
দক্ষিণ সানলায় এবিসি চক্ষু হাসপাতালে চরম ভোগান্তি: হয়রানির শিকার রোগীরা পুলিশের ‘সোর্স’ পরিচয়ে ত্রাস: বাসন থানায় বগা রিপনের অপকর্মের শেষ কোথায়? ‎৬৫ কোটি টাকার ঋণের প্রলোভনে প্রতারণা: আন্তঃজেলা চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার ‎পুলিশ পরিচয়ে প্রতারণা, গাজীপুরে চোরাই মোটরসাইকেল চক্রের সদস্য গ্রেপ্তার-১ বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা, সব বোর্ডে একই প্রশ্নপত্র ৪০ বছর পর নকআউটে জয়, শেষ ষোলোতে মেক্সিকো আগামীকাল থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ: মোশাররফ হোসেনের পাশে দাঁড়ালেন ইসমাইল হোসেন রনি শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষেধ, গণমাধ্যমকে নির্দেশনা মানতে হবে বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রেখে ঠিকাদার নিয়োগ দিল গাসিক প্রশাসক

কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ: মোশাররফ হোসেনের পাশে দাঁড়ালেন ইসমাইল হোসেন রনি

মোঃ সাজজাকুল ইসলাম রাজ্জাক / ২২ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মোঃ সাজজাকুল ইসলাম রাজ্জাক

 

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের তেলিরচালার কৃতি সন্তান, মরহুম আবদুল বারেক মাস্টারের সুযোগ্য উত্তরসূরি এবং বিএনপি রাজনীতির একনিষ্ঠ কর্মী মোঃ মোশাররফ হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একজন ত্যাগী ও পরীক্ষিত যুবদল নেতাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন চক্রান্তের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কোনা বাড়ি থানা সভাপতি এবং বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন রনি।
ইসমাইল হোসেন রনি তার বক্তব্যে বলেন, “মোশাররফ হোসেন একজন সম্ভ্রান্ত ও বিত্তশালী পরিবারের সন্তান। তিনি নিজ যোগ্যতায় একজন সফল ব্যবসায়ী এবং রাজনীতিতে অত্যন্ত ত্যাগী। গত আওয়ামী লীগ শাসনামলে তিনি চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। অসংখ্য মিথ্যা মামলা ও হামলার মুখোমুখি হয়ে তিনি দীর্ঘদিন কারাবরণ করেছেন এবং জেল থেকে মুক্তি পাওয়ার পরও দীর্ঘ সময় পলাতক জীবন কাটাতে বাধ্য হয়েছেন। এমন একজন ত্যাগী নেতার অতীত ত্যাগের ইতিহাস সবার জানা।” তিনি আরও উল্লেখ করেন, মোশাররফ হোসেন সব সময় মানুষের বিপদে-আপদে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তিনি তার পারিবারিক ঐতিহ্য বজায় রেখে সৎ ও নিষ্ঠার সাথে জনসেবা ও ব্যবসা পরিচালনা করছেন। বর্তমান সময়ে একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে এবং ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। অপপ্রচারকারীদের উদ্দেশ্য করে ইসমাইল হোসেন রনি বলেন, “ব্যর্থ চক্রান্তকারীরা তাদের হীনস্বার্থ চরিতার্থ করতে অপপ্রচারের পথ বেছে নিয়েছে। মোশাররফ হোসেনকে নিয়ে এসব মিথ্যা লেখালেখি ও অপপ্রচার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমরা এই ন্যক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে এ ধরনের অপতৎপরতা বন্ধ করার আহ্বান জানাচ্ছি। নতুবা জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
​বিবৃতিতে মোশাররফ হোসেনের পরিবারের পক্ষ থেকেও ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং সাধারণ মানুষকে এসব বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd