• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

কাশিমপুর কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি / ২০৯ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, মারা যাওয়া মুরাদ হোসেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত মিরপুর-১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন। তার বাবার নাম আমজাদ হোসেন শিকদার। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, কারারক্ষীরা বন্দি মুরাদ হোসেনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। কারাসূত্রে জানা গেছে, মৃত মুরাদ হোসেন হাজতি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ মোট তিনটি মামলা ছিল। তার হাজতি নম্বর: ১৬৪৪/২৫।


More News Of This Category
bdit.com.bd