• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

‎কালীগঞ্জে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক

গাজীপুর প্রতিনিধি / ৩৩৫ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

‎
‎গাজীপুরের কালীগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক ঢাকার ডাক পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি ও কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি মো. জাকারিয়া আল মামুন(৩৫)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কালীগঞ্জ উপজেলার জামালপুর গোদারাঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
‎আহত সাংবাদিক জাকারিয়া আল মামুন কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। আহতের পরিবার জানায়, সম্প্রতি জামালপুর গোদারাঘাট এলাকায় মাদক কারবারি নিয়ে একটি প্রতিবেদনের কাজ করছিলেন তিনি। এই অনুসন্ধানের জেরে কিছু সন্ত্রাসী রাস্তায় পেয়ে মামুনকে লাঠি ও রড দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আলাউদ্দিন বলেন, আমি হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক মামুনকে দেখে এসেছি। ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। হামলার সাথে জড়িত মাদক কারবারী ও সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলমান।


More News Of This Category
bdit.com.bd