• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

কাপাসিয়ায় কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে খালে ডুবে ২ নারীর মর্মান্তিক মৃত্যু

গাজীপুর জেলা প্রতিনিধি / ১২৯ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বানার পাড়া ব্রিজ সংলগ্ন খালে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার খিরাটি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী লিপি আক্তার (৪৫) এবং একই গ্রামের উকিল উদ্দিনের স্ত্রী বিলকিস আক্তার (৪০)। কাপাসিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, আজ রবিবার সকাল ১০টার দিকে স্থানীয় ৬ জন মহিলা বানার পাড়া ব্রিজ সংলগ্ন খালের পাড়ের যাতায়াতের রাস্তার কচুরিপানা পরিষ্কার করতে খালে নামেন। এ সময় লিপি আক্তার ও বিলকিস আক্তার পানিতে ডুবে যান। তাঁদের সঙ্গে থাকা অন্য মহিলারা স্থানীয়দের বিষয়টি জানালে প্রথমে লিপি আক্তারকে উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিখোঁজ বিলকিস আক্তারকে খুঁজে না পেয়ে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে বিকেল সাড়ে পাঁচটার দিকে খাল থেকে বিলকিস আক্তারের মৃতদেহ উদ্ধার করে। দুই নারীর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে


More News Of This Category
bdit.com.bd