• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ার্ড সংসদ ও চার নির্মাণের আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখছেন, আতিকুল ইসলাম দেশের মাদক নির্মূলে আইজিপি কে নির্দেশ-প্রধানমন্ত্রী। গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী গাজীপুর টঙ্গী‌তে পরিত্যক্ত আ’লী‌গ অফিসে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন জুলাই হত্যাকাণ্ডের বিচার ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথের লড়াকু সৈনিক নাসিমা আক্তার শিমুকে গাজীপুর থেকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে চায় গাজীপুরবাসী মশার যন্ত্রণায় ‘অতিষ্ঠ’ গাজীপুর সিটিবাসী দেশে আবারও শক্তিশালী ভূমিকম্প নিরাপত্তা ঝুঁকিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ জামিনে মুক্তি পেলেই কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের নির্দেশ

ওয়ার্ড সংসদ ও চার নির্মাণের আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখছেন, আতিকুল ইসলাম

টুটুল তালুকদার, গাজীপুর :- / ২৩ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

টুটুল তালুকদার, গাজীপুর :-

 

বিশেষ লেখা : একজন স্বপ্নবাজ সাংস্কৃতিক সাংবাদিক ও রাজনৈতিক কর্মী আতিকুল ইসলাম মনে করেন, অল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে আধুনিক ও মানবিক রাষ্ট্রে রূপ দেওয়া সম্ভব। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হয়ে একটি আসন বা নিজ এলাকার উন্নয়নে বিভিন্ন নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করলেও নির্বাচনী ব্যবস্থার সীমাবদ্ধতায় কাঙ্ক্ষিত ফল আসেনি। তবুও তিনি বিশ্বাস করেন, বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে রাষ্ট্র পরিচালনায় অংশীদার হতে পারলে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। একটি সূত্রে তিনি আরও বলেন দেশের প্রতিটি ওয়ার্ডে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে হলে ওয়ার্ড সংসদ গঠন এবং চারটি ধারাবাহিক নির্মাণ এক সঙ্গে বাস্তবায়ন জরুরি। কেন ওয়ার্ড সংসদ দরকার? ওয়ার্ড সংসদ হলে স্থানীয় সমস্যা, পরিকল্পনা ও বাজেট স্থানীয়ভাবেই সিদ্ধান্ত হবে। এতে জবাবদিহি বাড়বে, দুর্নীতি কমবে এবং উন্নয়ন হবে বাস্তবভিত্তিক ও টেকসই। প্রতিটি ওয়ার্ডে যে ৪টি ধারাবাহিক নির্মাণ অপরিহার্য: 1️⃣ গণ কবরস্থান — মানবিক ও ধর্মীয় মর্যাদা নিশ্চিত করতে 2️⃣ একটি খেলার মাঠ — শিশু-কিশোরদের সুস্থ বিকাশ ও মাদকমুক্ত সমাজ গড়তে 3️⃣ কমিউনিটি সেন্টার — সামাজিক অনুষ্ঠান, সভা ও দুর্যোগে আশ্রয়ের জন্য
4️⃣ একটি মিলি পার্ক — পরিবার, নারী ও প্রবীণদের নিরাপদ বিনোদনের জায়গা
তার ভাষায়, “দেশের সব ওয়ার্ডে ওয়ার্ড সংসদ ও এই চারটি নির্মাণ বাস্তবায়ন করা গেলে অল্প সময়েই বাংলাদেশকে আধুনিক ও মানবিক রাষ্ট্রে রূপ দেওয়া সম্ভব ”। পরিচয় :- আতিকুল ইসলাম (সভাপতি) বাংলা ভাষা পরিষদ কেন্দ্রীয় কমিটি। (সম্পাদক ও প্রকাশক) অনলাইন আইপি টিভি ভাষাটিভি।


More News Of This Category
bdit.com.bd