• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

এবার মন্ত্রণালয় থেকে চুরি হলো ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক : / ২২ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক    

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনাকে ঘিরে যখন প্রশাসনে আলোচনা চলছে, ঠিক তখনই রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনে নতুন করে ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। এতে মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে আবারও প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে ভবনটির ১৬ তলায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ব্যবহৃত ল্যাপটপটি চুরি হয়। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে ভবনের অভ্যন্তরে ব্যাপক খোঁজাখুঁজি করা হলেও যন্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়নি।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চুরি হওয়া ল্যাপটপটি এইচপি ব্র্যান্ডের। এটি কর্মকর্তার দাপ্তরিক কাজে নিয়মিত ব্যবহৃত হতো। ঘটনাটির সময় সংশ্লিষ্ট কর্মকর্তা অল্প সময়ের জন্য কক্ষের বাইরে ছিলেন। ওই সময় ভবনের ওই অংশে বিদ্যুৎ সংযোগও বন্ধ ছিল বলে জানা গেছে। ফলে পর্যবেক্ষণ ব্যবস্থা কিছুটা দুর্বল অবস্থায় ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রের বরাতে জানা যায়, ওই কর্মকর্তা কক্ষে প্রবেশ করার মাত্র কয়েক মিনিটের মধ্যেই টেবিলে রাখা ল্যাপটপটি আর খুঁজে পাননি। বাইরে স্বাভাবিক লোকজনের চলাচল থাকলেও কোনো সন্দেহজনক কিছু তাৎক্ষণিকভাবে ধরা পড়েনি।

পরবর্তীতে নিরাপত্তা কর্মীরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একজন অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করেন। ফুটেজে দেখা যায়, খয়েরি রঙের শার্ট ও ধূসর প্যান্ট পরা আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তি একটি কালো ব্যাগ হাতে ভবন থেকে বের হচ্ছেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যাগেই চুরি হওয়া ল্যাপটপটি রাখা হয়েছিল।

নিরাপত্তা সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, চুরি হওয়া ডিভাইসটিতে মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ নথি বা তথ্য থাকতে পারে। এ কারণে বিষয়টি এখন আরও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

প্রবাসী কল্যাণ ভবনের নিরাপত্তা ইনচার্জ জানান, ঘটনার পরপরই ভবনে উপস্থিত সব ব্যক্তির ব্যাগ তল্লাশি করা হয়। তবে সীমিত জনবল ও নিরাপত্তা কাঠামোর কারণে পূর্ণ নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে। পুরো ভবনে দায়িত্বে থাকা আনসার সদস্যের সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় নিরাপত্তা ব্যবস্থায় কিছু সীমাবদ্ধতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


More News Of This Category
bdit.com.bd