• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
জরুরি সেবার যানবাহনে তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ৫ বিভাগে কালবৈশাখীর শঙ্কা, শিলাবৃষ্টির সতর্কতা টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার রূপপুরে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং হানিমুন বারের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করতে পুলিশকে নির্দেশ । শাহবাগে  শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি খাল খনন ও ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধনে কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্নপত্র ফাঁসে জিরো টলারেন্স, অপপ্রচারে কঠোর নজরদারি: মাহদী আমিন এনসিপির দক্ষিণ ঢাকার আহ্বায়ক ইসহাক সরকার তারেক রহমানের সঙ্গে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বৈঠক

এনসিপির দক্ষিণ ঢাকার আহ্বায়ক ইসহাক সরকার

ডেক্স রিপোর্ট / ৩১ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট 

আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি-তে যোগ দেওয়ার একদিনের মধ্যেই দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক করা হয়েছে যুবদলের বহিষ্কৃত নেতা ইসহাক সরকার-কে।

শনিবার (২৫ মার্চ) রাত সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দলটির মিডিয়া সেলের সদস্য ইয়াসির আরাফাত। তিনি জানান, ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আহ্বায়ক কমিটির সদস্য সচিব করা হয়েছে এস এম শাহরিয়ার-কে। তিনি এর আগের কমিটিতেও একই পদে দায়িত্ব পালন করেছিলেন।

এর আগে, গত ২৪ এপ্রিল রাজধানীর কাকরাইল এলাকায় অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে নেতাকর্মীদের নিয়ে মিছিলসহ এনসিপিতে যোগ দেন ইসহাক সরকার। তিনি যুবদলের বহিষ্কৃত সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন ইসহাক সরকার। ওই নির্বাচনে অংশগ্রহণের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।


More News Of This Category
bdit.com.bd